Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস



চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

টয়লেট পেপারে স্বাস্থ্যঝুঁকি

দৈনন্দিন জীবনে আমরা সবাই কমবেশি টিস্যু ব্যবহারে অভ্যস্ত। সাধারণত মোছা বা পরিষ্কার করার জন্যই আমরা টয়েলেট পেপার ব্যবহার করি। আমরা অনেক ক্ষেত্রেই এর ভালোমন্দ চিন্তা না করেই ব্যবহার করি। তবে টয়লেট পেপারও কখনো কখনো আপনার স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। গবেষকদের মতে, টয়লেট পেপারকে দেখতে যতটা নিরীহ দেখায় আসলে তা অতটা নিরীহ নয়। ইয়াহু হেলথের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য।

বাল্টিমোরস মারসি মেডিক্যাল সেন্টারের এমডি এবং গবেষক মার্ক লেভি জানান, নরম সুন্দর টয়লেট পেপার বা টিপিও অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে শরীরে। বিশেষ করে অমসৃণ টয়লেট পেপার ব্যবহারে আপনার ত্বক কেটে যেতে পারে। তবে এটা হয়তো খালি চোখে দেখা যায় না।

কীভাবে এই সমস্যা হয়
নরম বা মসৃণতার ওপর নির্ভর করে বাজারে টয়লেট পেপারের ভিন্নতা রয়েছে। অনেক সস্তা টয়লেট পেপার রয়েছে যেগুলো খুব অমসৃণ। এগুলো আপনার শরীরের স্পর্শকাতর জায়গার জন্য ক্ষতিকর। সাধারণত দাবি করা হয়, পরিবেশবান্ধব টয়লেট পেপার যে সমস্ত জিনিস দিয়ে তৈরি সেগুলোতে ভালো ফাইবার থাকে।

অমসৃণ পেপারগুলো সাধারণত অফিসে ব্যবহার করা হয় অথবা গণবিশ্রামাগারে ব্যবহার করা হয়। এ ছাড়া অর্থ বাঁচাতে সাধারণত বাথরুমে এগুলো ব্যবহার করা হয়। যখন আপনি বারবার টয়লেট পেপার স্পর্শকাতর জায়গায় ব্যবহার করেন, এর অমসৃণ ফাইবারগুলো অস্বস্তির সৃষ্টি করতে পারে এবং ত্বক কেটে ফেলতে পারে। যদিও এই কাটা হয়তো অতটা তীব্র নয় তবুও এটা ত্বককে ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট।

কখন এটি ঘটে
হাঁটার সময় ত্বকের এই হালকা কাটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। তবে হাঁটার এই অস্বস্তির কারণ কেবলমাত্র টয়লেট পেপারই নয়। তবে এটিও একটি বড় কারণ হতে পারে। এর কারণে আপনার স্পর্শকাতর জায়গায় ঘা হতে পারে।

গবেষকরা জানান, নারীর শরীরে স্পর্শকাতর ত্বকে দীর্ঘস্থায়ী সমস্যা হওয়ার একটি বড় কারণ টয়লেট পেপার। নারীর যোনিদ্বারে বিভিন্ন ধরনের অস্বস্তিকর সমস্যা তৈরি হয় এর ফলে।

গবেষকরা আরো জানান, যেসব নারী দীর্ঘদিন যোনিপথের সমস্যায় বা অস্বস্তিতে ভুগছেন তাঁরা যেন মৃদুভাবে চেপে টিস্যুটিকে ব্যবহার করেন। জোরে না মোছেন। এ ছাড়া সম্ভব হলে সাদা টয়লেট পেপার ব্যবহার করাই ভালো।

গবেষক মার্ক লেভি জানান, প্রকৃতির কাজের পর প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। পরে আস্তে চেপে স্পর্শকাতর জায়গা পরিষ্কার করুন। সামনে থেকে পেছনে ভালোভাবে পরিষ্কার করুন। ভালো করে পরিষ্কার না করার ফলে ব্যাকটেরিয়া আক্রমণ করে আবারও যোনিপথে ইনফেকশন বা ঘা হতে পারে। তবে এর পরও যদি অস্বস্তি হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন। পুরুষদেরও টয়লেট পেপার ব্যবহারে সচেতন হওয়া দরকার।

সমস্যা এড়াতে টয়লেট টিস্যু কেনার সময় এটির মসৃণতা, রং, গন্ধ এসব বিষয় দেখে কিনুন। সাধারণত দুই অথবা তিন স্তর (প্লাই) টয়লেট পেপার সব সময় মসৃণ হয়। এক স্তরবিশিষ্ট টয়লেট পেপার অতটা মসৃণ হয় না। তাই দেখে টয়লেট পেপার কেনার চেষ্টা করুন।

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

 

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

 

ডেলিভারি চার্জ ৫০ টাকা

এখনি অর্ডার করতে ইনবক্স করুন।

আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244





 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...