Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

সাদা দাঁতের জন্য

‘হাসতে নাকি জানে না কেউ/ কে বলেছে ভাই,/ এই শোন না কত হাসির/ খবর বলে যাই।’ খবর যত হাসিরই হোক, সুন্দর দাঁত না হলে প্রাণখুলে কেউ আর হাসে না। সহজে সুন্দর দাঁত নিয়ে যেন হাসা যায়, আজ সে ব্যবস্থা করা যাক। প্রথমে জেনে নিতে হবে, দাঁত কেন হলুদ হয়ে যায়।

দাঁত যেসব কারণে হলুদ হয়

• নিয়মিত ধূমপানে দাঁতের রং দ্রুত পরিবর্তিত হয়।

• অতিরিক্ত মাত্রায় চা কিংবা কফি পানে দাঁত হলদেটে হয়ে ওঠে।

• নির্দিষ্ট কিছু ওষুধের প্রভাবেও দাঁত হলুদ হয়ে উঠতে পারে।

• জিনগত কারণেও কারও কারও দাঁত হলুদ হয়।

• শিশু যখন মাতৃগর্ভে থাকে, তখন মায়ের খাওয়া কিছু ওষুধের প্রভাবে অনাগত শিশুর দাঁত হলুদ হয়ে যেতে পারে।

• কোমল পানীয় ও কৃত্রিম ফলের রসও দাঁতের রং পরিবর্তনের অন্যতম কারণ।

দাঁতের বাইরের অংশ এনামেলে তৈরি। এনামেল শরীরের সবচেয়ে শক্ত অংশ। অযত্নে এই মজবুত অংশও দুর্বল হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। উজ্জ্বল দাঁত পেতে করণীয়গুলো যেন নেওয়া যাক।

ঝকঝকে দাঁতের জন্য

• দাঁত ঝকঝকে রাখতে স্ট্রবেরি চমৎকার ফল। এতে আছে ম্যালিক অ্যাসিড নামের একধরনের উপাদান। এই উপাদান দাঁতের ওপর জমে থাকা হলুদ আস্তরণ সরাতে সাহায্য করে।

• লেবুতে প্রাকৃতিকভাবেই ব্লিচিং উপাদান থাকে। দাঁতের হলদেটে ভাব দূর করতে পারে। লেবুর খোসা দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হবে, সঙ্গে ভিটামিন সির চাহিদাও পূরণ হবে।

• খাবারে ব্যবহৃত বেকিং সোডাও দাঁত সাদা করতে পারে। পেস্টের ওপরে খানিকটা বেকিং সোডা ছিটিয়ে ব্রাশ করলে দাঁত হয়ে যাবে সাদা।

• সাধারণ লবণ দিয়েও দাঁত সাদা করা যায়। লবণ দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হবে, সঙ্গে মুখের ভেতরের ব্যাকটেরিয়া দূর হবে।

• ক্যালসিয়াম দাঁতের গঠনের একটি অন্যতম উপাদান। এর অভাব হলে দাঁতের রং পরিবর্তিত হতে থাকে। দাঁতের সুস্থতা ও ঔজ্জ্বল্য ধরে রাখতে ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে।

• কমলালেবুর খোসা ফেলে না দিয়ে খানিকটা কাজে লাগাতে পারেন। খোসায় থাকা উপাদানগুলো খুব সহজেই দাঁত পরিষ্কার করতে পারে।

• দাঁত সাদা করতে নিয়মিত মাশরুম খেতে পারেন। মাশরুম মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দাঁতে প্লাক হতে বাধা দেয়। দাঁতে প্লাক না জমলে দাঁত তো সাদা দেখাবেই।

• অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এ উপাদান দাঁত সাদা করে। আজকাল কয়লা ও লেবুর মিশ্রিত টুথপেস্ট পাওয়া যায়। অনেক আগে মানুষ এসব দিয়েই দাঁত সাদা করত। সেই প্রাচীন উপায়কে একটু আধুনিক করে এ ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244




Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...