জীবনযাপন
জীবাণুনাশক সাবানের উপকারিতা নিয়ে প্রশ্ন
সাধারণ সাবানের চেয়ে বিশেষ জীবাণুনাশক বা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যুক্ত সাবান বেশি উপকারী—এ ধারণা নিয়ে প্রশ্ন তুলেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ। সম্প্রতি একটি বিশেষ সভায় বলা হয়, বিশেষ ধরনের রাসায়নিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল যুক্ত সাবান কেন অন্যান্য সাধারণ সাবানের চেয়ে ভালো, এটা সংশ্লিষ্ট কোম্পানিকে প্রমাণ করে তবে বাজারজাত করতে হবে। এফডিএ বলছে, বর্তমানে বাজারে প্রায় দুই হাজার রকমের জীবাণুনাশক সাবান রয়েছে। এগুলোর আদৌ কোনো উপকারিতা আছে কি না, তা প্রশ্নবিদ্ধ; কেননা এ নিয়ে কোনো বৃহৎ বৈজ্ঞানিক গবেষণা নেই। বরং তরল জীবাণুনাশক সাবানে যে ট্রাইক্লোসান এবং জীবাণুনাশক বার সাবানে যে ট্রাইক্লোকার্বন ব্যবহূত হয়, তা প্রতিদিন ব্যবহার ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন ও থাইরয়েড হরমোনের ওপর বিরূপ প্রভাব ফেলে।
চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস
প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।
ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244


Comments
Post a Comment