Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস


দাঁত মাজা ছাড়াও টুথপেস্টের ১৪ টি ভিন্নধর্মী ব্যবহার

আমরা টুথপেস্ট ব্যবহার করি দাঁত মাজার জন্য। কিন্তু অনেকেই জানেন না দাঁত মাজা ছাড়াও আরো কয়েকটি দারুণ কাজ করা যায় টুথপেস্ট দিয়ে। যেমন? যেমন ধরুন হাত বা ফিডারের গন্ধ দূর করতে, কাপড়ের দাগ তুলতে, নখের যত্নে, এমনকি চুলের যত্নেও। কীভাবে করবেন? আসুন জেনে নেই টুথপেস্টের ১৪টি ভিন্নধর্মী ব্যবহার।

১) ফিডারে গন্ধ দূর করতে :
বাচ্চাদের দুধ খাওয়ার বোতলে মানে ফিডারে টক গন্ধ হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা।কিন্তু টুথপেস্ট থাকলে এই দুর্গন্ধ দূর করা এক নিমিষের ব্যাপার। ফিডারের ভেতরটা টুথপেস্ট দিয়ে খুব ভালভাবে ধুয়ে নিন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ফিডারের ভেতরে টুথপেস্ট জমা না থাকে।

২) ব্রণের সমস্যায়:
আপনি যদি ব্রণের সমস্যায় ভুগেন,তাহলে আক্রান্ত স্থানে নন-জেল এবং নন হোয়াইটেনিং টুথপেস্ট লাগিয়ে রাতে ঘুমাতে যান। টুথপেস্ট ব্রণের জলীয় অংশ শুষে নেয় এবং তেল টেনে নেয়।তবে একটা ব্যাপারে সতর্ক না হলেই নয়।আপনার ত্বক টুথপেস্টের ব্যাপারে সংবেদনশীল হতে পারে।তাই প্রথমে ত্বকের ক্ষুদ্র অংশে প্রয়োগ করুন।

৩) পোকা-মাকড়ের কামড়ে :
পোকা-মাকড়ের কামড়ে জ্বালা-পোড়া কমাতে তাৎক্ষণিক টুথপেস্ট দারুণ কাজ দেয়। মশার যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন টুথপেস্ট ব্যবহার করে।

৪) কাপড়ের দাগ :
যেকোনো কাপড়ের দাগ পেস্ট দিয়ে ওঠানো যায়। এমনকি কার্পেটে দীর্ঘদিনের কালচে দাগের জায়গাটি ব্রাশের আগে পানি আর পেস্ট দিয়ে ঘষে নিন। তার পর ব্রাশ দিয়ে ঘষুন, দেখবেন দাগ উঠে গেছে।

৫)গোসলের পানিতে :
বাথটবে গোসলের পানিকে ফেনিল করতে চান। হাতে পেস্ট নিয়ে পানিতে নিয়ে দুই হাত ঘষাঘষি করলেই বুদ্বুদে ভরে যাবে পানি। এতে চোখ জ্বলে না।

৬)আসবাবের দাগ তুলতে :
পানি বা পানীয়র দাগ থেকে শুরু করে যেকোনো দাগ আসবাবের সৌন্দর্য নষ্ট করে দেয়। এসব স্থানে টুথপেস্ট লাগিয়ে শুনকো কিছু দিয়ে ঘষুন। এভাবে রেখে দিন না শুকানো পর্যন্ত। এর পর মুছে ফেলুন। আসবাব নতুন করে পলিশ করার আগেও একই কাজ করতে পারেন।

৭)গহনা পরিষ্কারে :
সোনা, রূপা, হীরা, জহরত ইত্যাদি ঝাঁ চকচকে হয়ে যাবে টুথপেস্ট দিয়ে ধুয়ে নিলে। এসব গহনায় পেস্ট দিয়ে রাখুন সারা রাত। তার পর সকালে উঠে হালকাভাবে পরিষ্কার করে নিন। তবে মুক্তা পরিষ্কার করবেন না টুথপেস্ট দিয়ে।

৮)বাথরুমের আয়না:
ননজেল টুথপেস্ট দিয়ে আয়না পরিষ্কার করে নেবেন। দেখবেন, ঘণ্টাখানেক শাওয়ার নেয়ার পরও আয়না ঝাপসা হচ্ছে না।

৯)নখের যত্নে :
দাঁত মাজার সময় নখে একটু পেস্ট নিয়ে ঘষা-মাজা করুন। দেখবেন নখগুলো আগের চেয়ে অনেক বেশি চকচক করছেন এবং এর স্বাস্থ্যও ভালো হয়ে যাবে।

১০) আয়রন/ইস্ত্রির দাগ তুলতে :
আয়রন করার সময় যদি ডিসটিল্ড পানিও ব্যবহার করেন, তবুও এর ফোকরগুলোতে কালো দাগ পড়ে যায়। টুথপেস্টে সিলিকা থাকে। তাই এটি দিয়ে আয়রনের ধাতব পাতটি ঘষলে এটি চকচকে হয়ে যাবে।

১১) চুল গোছাতে :
চুলের জেলের মতো পদার্থ রয়েছে টুথপেস্টে। একে বলে ওয়াটার সল্যুবল পলিমার। এলোমেলো চুল গুছিয়ে নিতে যেভাবে জেল ব্যবহার করি, সেভাবেই পেস্ট ব্যবহার করে চুল পরিপাটি করে নিতে পারবেন।

১২) দেয়ালের দাগ:
শিশুরা দেয়ালে আঁকাজোকা করবেই। এ শিল্পকর্ম মুছে ফেলতে টুথপেস্টই ভরসা। ননজেল টুথপেস্ট দিয়ে ভালো করে ঘষুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।

১৩) জুতা পরিষ্কারে :
অনেক শখ করে কেনা আপনার লেদারের জুতাতে যখন কোন দাগ পড়ে, তখন হয়তো আপনার মনেও দাগ পড়ে।চিন্তা নেই, অল্প একটু টুথপেস্ট পারে তা দূর করতে।দাগ পড়া জায়গাতে টুথপেস্ট লাগান তারপর একটি ভেজা নরম কাপড় দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে নিন। দেখবেন আপনার জুতা চকচক করছে।

১৪) হাতের দুর্গন্ধ:
মুখের দুর্গন্ধ যেমন দূর করে, তেমনি হাতেরও। তীব্র ও কটু গন্ধযুক্ত দুর্গন্ধ থেকে তাত্ক্ষণিক মুক্তি পেতে টুথপেস্ট দিয়ে হাত ধুয়ে নিন।

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244




 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...