Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস


চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

লবণ পানির কিছু অসাধারণ ব্যবহার

লবণ পানি! আমরা সাধারনত লেবু পানিই বেশি চিনি। বাহিরে কাজের পর বাসায় ফিরে এক গ্লাস লেবুর শরবত খেতে কার না ভালো লাগে। এবং এই লেবু পানি খাওয়া ছাড়াও অনেক কাজে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু লবণ পানি! অনেকেই হজমের সমস্যায় একটু লেবুর রস দিয়ে লবণ পানি পান করেন। তবে এ ছাড়াও লবণ পানি আরও অনেক কাজে ব্যবহার করা যায়।

১. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে:

ফ্রিজ অনেক দুর্গন্ধ হয়ে গেছে? খুব সহজেই দূর করে দিতে পারবেন লবণ কুসুম গরম পানি দিয়ে ফ্রিজ ধুয়ে। এতে ফ্রিজের দুর্গন্ধ অনেকাংশেই দূর হয়ে যাবে এবং ফ্রিজে এক ধরনের তরতাজা ভাব চলে আসবে, খাবারেও গন্ধ হবে না।

২. এনামেলের পাত্র থেকে খাবারের দাগ তুলতে:

লোহার জিনিসের উপরে এনামেলের প্রলেপ লাগানো থাকে যার ওপর খুব সহজেই দাগ পড়ে যায়। এই সমস্যা সমাধানে রাতে অর্ধেকটা পাত্র পানি দিয়ে ভরে এতে ১/৪ কাপ লবণ দিয়ে পুরো রাত রেখে দিন। সকালে উঠে পাত্রটি চুলায় দিয়ে পানি ফুটিয়ে নিন এবং পানি ফেলে সাধারণ ডিশ স্ক্রাবার দিয়ে আলতো ঘষেই তুলে ফেলতে পারবেন পোড়া দাগ।

৩. চুলার ওপরের তেলকালি দূর করতে:

রান্নার সময় চুলার আশেপাশে এবং চুলার উপরে তেল মশলা পড়ে তেলতেল ভাব হতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই তেল চিটচিটে ভাব সাবান পানি দিয়ে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব নয়। কুসুম গরম পানিতে লবণ গুলিয়ে একটি কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিন। সমস্যার সমাধান।

৪. দাঁত ব্যথা ও গলা ব্যথা দূর করতে:

কুসুম গরম পানিতে লবণ গুলিয়ে তা দিয়ে কুলি করে নিন। খুব দ্রুত দাঁতের ব্যথা ও ঠাণ্ডা লেগে গলার ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই।

৫. কাপড় থেকে ঘামের দাগ দূর করতে:

কাপড়ে ঘামের দাগ লেগে থাকলে তা দেখতে খুবই বাজে দেখায়। এই সমস্যা সমাধানে ১/৪ লিটার গরম পানিতে ৪ টেবিল চামচ লবণ গুলিয়ে তা দাগের উপর লাগিয়ে নিন স্পঞ্জ করে। এভাবে কয়েকবার করুন এবং শুকিয়ে গেলে কাপড়ে দাগ দেখতে পাবেন না।

৬. দুধ নষ্ট হওয়া প্রতিরোধে:

বেশীদিন দুধ রেখে দিলে তা পরবর্তীতে জ্বাল দেয়ার সময় ফেটে যায়। এই সমস্যা সমাধানে দুধে ১ চিমটি লবণ সামান্য পানিতে মিশিয়ে দিয়ে দিন। বেশ লম্বা সময় দুধ নষ্ট হবে না।

৭. কেটে রাখা আপেল ও আলু তাজা রাখতে:

আলু ও আপেল কেটে রাখলে বাদামি হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এক কাজ করুন, লবণ পানিতে ডুবিয়ে রাখুন। দেখবেন অনেকটা সময় বাদামি দাগ পড়ছে না।

৮. সেদ্ধ ডিমের খোসা সহজে ছাড়াতে:

ডিম সেদ্ধ করে খোসা ছাড়ানোর সময় সঠিকভাবে ছাড়ানো সম্ভব হয় না অনেক সময়। এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে লবণ পানিতে ডিম সেদ্ধ করুন, খুব সহজেই সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন।

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

 

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

 

ডেলিভারি চার্জ ৫০ টাকা।

এখনি অর্ডার করতে ইনবক্স করুন।

আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244

 

#বাজার_সহজে

#bazar_shohoze

#চূরখাই_বাজার





 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...