Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস


চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

বিশেষ দিনগুলোতে পরিচ্ছন্নতা
‘ঋতুস্রাব’ যেন একটি নিষিদ্ধ শব্দ। বাহ্যিকভাবে আমরা আধুনিক। অথচ স্বাভাবিক বিষয় নিয়ে কথা বলতে গেলেই আমরা ‘সেকেলে’ হয়ে যেতে পছন্দ করি। নিজেদের আধুনিকতার মোড়কে ঢেকে রাখলেও ‘ঋতুস্রাব’, ‘মাসিক’ বা ‘পিরিয়ড’—শব্দগুলো যেন বেশ অস্বস্তিতেই ফেলে আমাদের। তবে অস্বস্তি করে স্বাভাবিক বিষয়টিকে না জানলে কিন্তু চলবে না। নিজের সুস্থতার জন্যই সবটা জানতে হবে।

সব জানলে তবেই না বুঝবেন কোন বিষয়ে সচেতন হতে হবে, আর কীই–বা করতে হবে আপনাকে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক নাজমা হক বলেন, ‘সুস্থ থাকতে পরিষ্কার–পরিচ্ছন্নতার অবদান অনেক। বিশেষত মাসিকের সময় পরিচ্ছন্নতা সুস্থতার অন্যতম নিয়ামক। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।’

কেন চলবেন নিয়ম মেনে?
শরীরের বিভিন্ন অংশের মতো যোনিপথেও স্বাভাবিকভাবেই কিছু জীবাণু বাস করে। এসব জীবাণু থাকার অর্থ কিন্তু সংক্রমণ নয়। তবে যেহেতু পিরিয়ডের সময় রক্ত যাচ্ছে, আর কোথাও রক্ত পড়ে থাকলে তা জীবাণু বৃদ্ধিতে সহায়তা করে, সে কারণেই বিশেষ এই দিনগুলোতে থাকে সংক্রমণের ভয়। এ ছাড়া জরায়ুমুখ মাসিকের সময় খানিকটা খোলা অবস্থায় থাকে (অন্য সময় যা বন্ধ থাকে) বলে যোনিপথ পেরিয়ে ভেতরের দিকেও সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। জরায়ু, ডিম্বনালি, ডিম্বাশয়, এমনকি তলপেটের ভেতরের পর্দায়ও সংক্রমণ হতে পারে বলে জানালেন অধ্যাপক নাজমা হক। তলপেটের ভেতর পুঁজ জমতে পারে, ডিম্বাশয়-ডিম্বনালির জায়গায় গোটা হতে পারে। তলপেটে ব্যথা, অনিয়মিত রক্তস্রাব, কয়েক দিন পরপরই যোনিপথে রক্তক্ষরণ, এমনকি বন্ধ্যাত্বের মতো সমস্যাও (কম বয়সে এই পরিচ্ছন্নতা মেনে না চললে) হতে পারে। প্রস্রাবে সংক্রমণও হতে পারে।

এই সময়ে করণীয়
সারা দিনে অন্তত তিন–চার বার স্যানিটারি ন্যাপকিন বা প্যাড বদলাতে হবে। কম রক্ত যাচ্ছে বলে সারা দিন এক প্যাড পরে থাকলেন, এ রকম করা যাবে না কখনোই।

স্যানিটারি ন্যাপকিন বা প্যাডের পরিবর্তে কখনো টিস্যু পেপার ব্যবহার করবেন না। প্যাডের ওপরে টিস্যু পেপারের বাড়তি স্তরও দেবেন না। আর্থিক অসুবিধার কারণে শুধু প্যাড ব্যবহারের মাধ্যমে মাসের চাহিদা পূরণ করতে না পারলে প্যাডের ওপর তুলার স্তর দিতে পারেন। এমন হতে পারে যে তুলার স্তর পাল্টে পাল্টে সারা দিনে হয়তো মাত্র একটি প্যাড ব্যবহার করলেই চলছে। তবে প্যাডে কোনোভাবে যদি রক্ত লেগেই যায়, তাহলে বদলাতে হবে। মোটামুটি ছয় থেকে আট ঘণ্টার বেশি সময় ধরে রক্ত লাগা প্যাড বা তুলা কোনোটাই রাখা যাবে না।

যাঁদের প্যাড ব্যবহার করার সুযোগ নেই, তাঁরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন। কাপড় পরিবর্তনের সময়কাল একই। তবে সাবান দিয়ে ধোয়ার পর রোদে শুকিয়ে নিতে পারলে ভালো হয়।

প্রতিদিন গোসল করুন। শরীরে সাবান ব্যবহার করলেও যোনিপথ বা এর আশপাশে সাবান ব্যবহার করবেন না। যোনিপথকে জীবাণুমুক্ত করতে স্যাভলন ব্যবহার করাও অনুচিত।

প্রতিবার প্রস্রাব-পায়খানা করার সময় স্বাভাবিক তাপমাত্রার পরিষ্কার পানি দিয়ে যোনিপথ ও এর আশপাশটা ধুয়ে নিন। অনেক সময় ঊরুতেও রক্ত লেগে যায়। পানি দিয়ে সব জায়গায় লেগে থাকা রক্ত ধুয়ে ফেলতে হবে। তবে যোনিপথের ভেতরে হাত দিয়ে পরিষ্কার করবেন না।

প্রতিবার প্রস্রাব-পায়খানা করার আগে এবং পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। বাইরে থেকে ঘরে ঢুকেই হাত ধুয়ে নিন সাবান দিয়ে। মাসিকের সময় ছাড়াও এসব অভ্যাস বজায় রাখুন।

স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন বা ব্যবহারের আগেও সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

কেউ কেউ ট্যাম্পুন (তুলা বা স্পঞ্জ দিয়ে তৈরি এমন পদার্থ, যা যোনিপথ দিয়ে ভেতরে রাখা যায় এবং রক্ত শোষণ করে আটকে ফেলে) ব্যবহার করেন। এটি এড়িয়ে চলাই ভালো।

স্যানিটারি ন্যাপকিন থেকে রক্ত ছড়িয়ে পরিধেয় পোশাকেও লেগে যায় কখনো কখনো। এ রকম হলে যত দ্রুত সম্ভব তা বদলে ফেলতে হবে। দাগ লেগে যাওয়া পোশাক পানি ও সাবান দিয়ে ধুয়ে নিন।

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

 

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

 

ডেলিভারি চার্জ ৫০ টাকা

এখনি অর্ডার করতে ইনবক্স করুন।

আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244








 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...