চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস
সেমাই
একটি মিষ্টান্ন জাতীয় খাদ্য। নুডলস্-এর মত অতি চিকন আটার ফালিকে দুধ, চিনি এবং গরম মশলা ও কিসমিস সহকারে রান্না করা হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এটি খুবই জনপ্রিয় খাবার, বিশেষ করে ঈদুল ফিতর উৎসবের এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং বাংলাদেশের গ্রামাঞ্চলে কোথাও কোথাও এই উৎসব সেমাই ঈদ নামেও পরিচিত।
প্রস্তুতপ্রণালী
সেমাই দুই প্রকার। যথা হাতে তৈরী সেমাই ও মেশিনে তৈরী সেমাই। সেমাই আটার মণ্ডকে সরু ও দীর্ঘ ফালিতে ভাগ করে প্রস্তুত করা হয়। বর্তমানে সেমাই মূলত যান্ত্রিক পদ্ধতিতে মেশিনে তৈরি করা হয়, যা বাজারে প্যাকেটজাত করে বিক্রয় করা হয়। তবে পূর্বে ঘরে সেমাই তৈরির চল ছিল, যা মূলতঃ বাড়ির মেয়েরা হাতে কেটে তৈরি করতেন এবং এটি বেশ সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।
দুধ সেমাই
সেমাই প্রথমে তেল ছাড়া বা তেল (বা ঘি) দিয়ে বাদামী বর্ণ ধারণ করা পর্যন্ত ভেজে নিতে হয়। এরপর দুধ আগুনে জ্বাল দিয়ে ঘন করা হয়। এ পর্যায়ে দুধে পরিমাণ মতো এলাচ, দারুচিনি ইত্যাদি গরম মশলা মেশানো হয়। এর পর তাতে রুচি মাফিক চিনি মেশানো হয়। অতঃপর মশলা ও চিনি মেশানো ঘন দুধে ভাজা সেমাই মিশিয়ে কিছুক্ষণ নেড়ে রান্না করা হয়। অতঃপর কিসমিস দেয়া হয় এবং আরো কিছুক্ষণ আগুনে রাখা হয়।
পরিবেশন পদ্ধতি
সেমাই পরিবেশন করা হয় ছোট বাটিতে। কখনও কখনও পেস্তা বাদাম ছিটিয়ে পরিবেশন করা হয়।

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।
ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244

Comments
Post a Comment