Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস





চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

শুরু হোক সঠিক নিয়মে দাঁত মাজা
কুমিরের দাঁত যতবার পড়ে ততবারই ওঠে। এ জন্য কুমির দাঁত নিয়ে খুব একটা চিন্তিত থাকে না। আর মানুষের মাত্র দুই সেট দাঁত ওঠে। ছয় মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত যে ২০টি দাঁত ওঠে, তাকে বলা হয় দুধের দাঁত। এই দুধের দাঁত ছয় বছর থেকে শুরু করে ১২ বছরের মধ্যে পড়ে গিয়ে নতুন আরেক সেট দাঁত ওঠে। এই দাঁতগুলো স্থায়ী। এই স্থায়ী দাঁতগুলো একবার পড়ে গেলে দাঁত কিন্তু আর ওঠে না। সে ক্ষেত্রে সারা জীবন কৃত্রিম দাঁত ব্যবহার করতে হয়। এ জন্য শিশুর যখন ছয় বছর হবে, তখন থেকে দাঁতের সুরক্ষায় খুব যত্নবান হতে হবে। দাঁত ভালো রাখার প্রথম ধাপই হলো সঠিক নিয়মে দাঁত ব্রাশ বা মাজা।

ছোটবেলা থেকেই শিশুকে দাঁত ব্রাশে অভ্যস্ত করতে হয়। শিশুরা অনেক কিছুই দেখে শেখে। মা–বাবা শিশুর সামনে ব্রাশ করলে শিশুও দ্রুত শিখে নেবে। দাঁত ব্রাশে নরম ব্রিসেলের ব্রাশ বাছাই করুন। শিশুদের উপযোগী ব্রাশ ও টুথপেস্ট এখন বাজারে পাওয়া যায়। দাঁতের ক্ষয় প্রতিরোধে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত। শিশুর বয়স ছয় বছর পেরিয়ে গেলে তাকে হাতে ধরিয়ে সঠিক পদ্ধতিতে ব্রাশ করা শেখাতে হবে।

● আনুমানিক ৪৫ ডিগ্রি কোণ করে দাঁত মাড়ির সংযোগ স্থলে ব্রাশ রেখে দাঁত মাজতে হবে।

● সামনে–পেছনে ব্রাশ না করে ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে ব্রাশ করতে হয়।

● সকালে খাবারের পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করার অভ্যাস করতে হবে।

● তাড়াহুড়া না করে সময় নিয়ে দুই থেকে তিন মিনিট ধরে ব্রাশ করা উচিত।

● দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার না করে, কয়েক মাস অন্তর ব্রাশ বদল করে দিন।

● চকলেট কিংবা মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করা ভালো।

যা করা উচিত নয়

● হালকা করে ব্রাশ করতে হবে, অতিরিক্ত জোরে ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়।

● সঠিক নিয়মে দাঁত ব্রাশের সঙ্গে বাড়তি কিছু নিয়ম মেনে চললে স্থায়ী দাঁতগুলো দীর্ঘস্থায়ী হয়।
দাঁতের বাড়তি যত্ন–আত্তির ফর্দটা এবার জেনে নেওয়া যাক।

● দাঁত ভালো রাখতে নিয়মিত ফল খেতে হবে। আপেলকে বলা হয় প্রাকৃতিক টুথব্রাশ। আপেল খেলে দাঁত পরিষ্কার থাকে।

● দাঁতের গঠন মজবুত করতে দুধ খুব সাহায্য করে। পনির, মাখন ও দই দাঁতের জন্য ভালো।

● কোমল পানীয় দাঁতের জন্য খুব ক্ষতিকর। কোমল পানীয় দাঁত হলদেটে করে এবং দীর্ঘ মেয়াদে এনামেলের ক্ষতি করে।

● দাঁতে জমে থাকা খাবার খুব ভালো করে পরিষ্কার করতে ফ্লস ব্যবহার করা যেতে পারে।

● বয়স সাত হলেই একজন অর্থোডনটিক্সের কাছ থেকে আঁকা-বাঁকা দাঁত হলে সে বিষয়ে পরামর্শ নিয়ে নিন।

● দাঁতের স্বাস্থ্য ঠিক রাখতে চিকিৎসকের পরামর্শে মাউথ ওয়াশ ব্যবহার করা যেতে পারে।

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244



 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...