Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস


প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

“প্যারাসুট”
বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি তো বিভিন্ন হোমমেড স্কিন কেয়ার, যেমন, স্ক্রাব, সিরাম এগুলো তৈরিতেও প্যারাসুট নারকেল তেল ব্যবহার করি! নিয়মিত ‘সাজগোজ’ এর আর্টিকেল যারা পড়েন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন!!

তো আজ
এই প্যারাসুটের হেয়ার কেয়ার রেঞ্জের নতুন সংযোজন- প্যারাসুট অ্যাডভান্সড এনরিচড কোকোনাট অয়েল নিয়ে লিখব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে, আস্তে আস্তে বাজারে প্যারাসুট অনেকগুলো তেল এনেছে যেগুলো নারকেল তেল থেকেও একটু বেশি ভালো। এই প্রোডাক্টটিও তেমনি। প্যারাসুটের ভাষ্যমতে এতে আছে মেথি, আমলকী আর অ্যালোভেরা। যা চুলের যত্নে একদম সাধারন নারকেল তেল থেকে অনেক বেশি ভালোভাবে কাজ করবে।

উপাদানঃ
উপাদান লিস্টে দেখুন, নারকেল তেলের সাথে এক্সট্রা যে হারবাল এক্সট্রাকটগুলো যোগ করা হয়েছে তা উল্লেখ করা আছে। যদিও উপাদান লিস্টে ‘সুগন্ধি’ দেখে আমি একটু অবাক হয়েছি। কিন্তু ভয় পাবেন না। খুবই হালকা আর ন্যাচারাল ঘ্রান এই প্রোডাক্টের !

আমার অভিজ্ঞতাঃ
প্যারাসুট নারকেল তেলের বোতল কে চেনেনা বলুন! এমনকি অনেক লেসার কোন ব্র্যান্ড কখনও কখনও এমন প্যাকেজিং তৈরি করে যা দেখতে হুবুহু প্যারাসুটের মত! (আমি বেশ ককেকবার দেখেছি) কিন্তু এই প্রোডাক্ট প্যাকেজিং নরমাল নারকেল তেলের বোতল থেকে আলাদা। এবং পারসনালি, প্যারাসুটের নরমাল হেয়ার অয়েলের ডিসপেনসার থেকে আমার এই নতুন ডিসপেনসার অনেক শক্ত সামর্থ্য মনে হয়েছে। এটা আগের মত বোতল কাত হয়ে গেলে বা উলটে গেলে তেল চুইয়ে পড়তে দেয় না। আর তাই বোতলের বডি প্রায় দেড় মাসের দীর্ঘ ব্যবহারের পরেও তেল চিটচিটে হয়নি।

প্যারাসুটের উচিত
এই হাই কোয়ালিটির ডিসপেনসার তাদের সব প্রোডাক্টে ইউজ করা। আমি এই প্রথম প্যারাসুটের কোন তেল ব্যবহার করলাম যেটা একেবারেই চুইয়ে পড়ে না!!

ভেতরের তেলটা
একেবারে স্বচ্ছ এবং হালকা! যারা প্যারাসুটের নারকেল তেল ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন, নারকেল তেলের কনসিসটেনসি কেমন। আমার কাছে এই তেলটা নরমাল নারকেল তেল থেকেও অনেক বেশি হালকা আর কম চিট চিটে মনে হয়েছে। (রিভিউ লেখার জন্য আমি প্রায় দেড় দিন মাথায় চপচপে করে তেল দিয়ে রেখে বোঝার চেষ্টা করেছি তেলটা আসলে কতটা চিটচিটে)। আমি তেল দেয়া চুলে যখন শ্যাম্পু করেছি তখন দুইবার শ্যাম্পু করতে হয়েছে চুল থেকে তেল দূর করার জন্য। আমার মনে হয় প্যারাসুটের এবারের টার্গেট এমন মানুষেরা যারা চিটচিটে তেলতেলে ভাবের জন্য যেকোনো মূল্যে তেল দেয়া এড়িয়ে চলে!

চুলে বেশ
কিছুদিন ধরে ইউজ করার পর আমার মনে হয়েছে চুল তেল দিয়ে শ্যাম্পু করলে বেশ সিল্কি এবং শাইনি হয়। আর আমার চুলের রঙ করা অংশগুলোও নরমাল চুলের মত মুভ করে। এবং শ্যাম্পু করার পর চুলে কোন ছিপছিপেভাব থাকে না বরং হালকা বাউন্স আসে। সুতরাং আমার মনে হয় যাদের চুল অনেক ড্রাই, রিবনডিঙ করা অথবা অন্য কোন কেমিক্যাল প্রসিডিওর করা তারা রেগুলার ইউজের জন্য এই তেলটা ব্যবহার করলে বেশ ভালো ফল পাবেন।

আর যদি
স্কাল্পে তেল নাও দিতে চান তবে শুধু চুলের আগায় ভালোভাবে তেল মালিশ করে রাখলেও চুলের রুক্ষ, নির্জীব ভাব কমাতে এটা ভালো কাজ করবে।

এবার আসি
প্যারাসুটের চ্যালেঞ্জের কথায়- তারা বলে এই তেল রেগুলার ইউজ করলে হেয়ার ফল ডিউ টু ব্রেকেজ কমবে। মানে চুল দুর্বল হয়ে ভেঙ্গে যাওয়া আঁচড়ানোর সময় বা শ্যাম্পু করার সময় অতিরিক্ত হেয়ার ব্রেকেজের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আসলে এই দাবি কতটা সত্যি?

আমার চুলে
হাইলাইট করানো আছে। কিন্তু রিবন্ডইং বা অন্য কোন কেমিক্যাল ট্রিটমেন্ট করানো নেই। কিন্তু হাইলাইটের পর শীতের সময় আমি চুলে সাধারন সময়ের চেয়ে অনেক বেশি ড্রাইনেস ফেস করেছি। আর এই সময়েই এই তেলটি ট্রাই করা শুরু করি। তাই প্রচুর উইক এবং ড্যামেজড চুলের ক্ষেত্রে না হলেও কেমিক্যালি ট্রিটেড চুলের জন্য হেয়ার ব্রেকেজ এই তেল কতটা কমাতে পারে সেটা কিছুটা হলেও বুঝতে পেরেছি।

ব্যবহারের ১ম সপ্তাহ-
প্যারাসুট চ্যালেঞ্জ (বলতে মজা লাগলো!!) নেয়ার কারণে নিয়মিত চুলে তেল দিচ্ছি। অন্যান্য সময়ের থেকে অনেক নিয়মিত! ১ম সপ্তাহে চুলের শাইন এবং বাউন্স লক্ষণীয়। হাইলাইটেড চুলের অংশগুলোও শাইনি থেকেছে। রুক্ষ হয়ে ফাটা শুরু করেনি। সাধারনত কালার করা চুল দ্রুত ফেটে যায়…

৩য় সপ্তাহ-
প্রথম দিকে চুলে তেল দিয়ে ১ দিন পুরো রেখে দিতাম। কিন্তু ইদানীং ব্যস্ততায় এবং শীতের প্রভাবে তেল দিয়ে ৩-৪ ঘণ্টা রেখে শ্যাম্পু করছি। চুলের শাইন কমেনি কিন্তু আগের থেকে বেড়ে যে শ্যাম্পু কমার্শিয়ালের চুল হয়েছে তাও বলব না। শীত বাড়তে থাকার পরেও খুশকির দেখা পাইনি। হয়ত রেগুলার তেল ম্যাসাজ করার জন্য এটা হয়েছে।

৬ষ্ঠ সপ্তাহ-
প্রায় দেড় মাসের কাছাকাছি তেলটা ইউজ করছি। বোতলের তিনভাগের ২ ভাগ খালি হয়েছে। এবং রিভিউ লেখার উদ্দেশ্যে খুব মনোযোগ দিয়ে হেয়ার ফলের পরিমান লক্ষ্য করেছি। এবং দেখেছি ইউজ করার শুরুর দিকে শ্যাম্পু করার সময় এবং অয়েল ম্যাসাজ করে চুল আঁচড়ানোর সময় যত চুল ভেঙ্গে পড়ে যেত তার পরিমান প্রায় ৩০-৪০% কমে গেছে।

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।
ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244



 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...