Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস


নারকেল তেল আপনার ত্বকের পক্ষে কতটা উপকারী জানেন?

বিজ্ঞাপনের ভাষায় বলতে গেলে সুন্দর ত্বকই সবচেয়ে সেরা মেকআপ। তাই ত্বক আর একটু উজ্জ্বল করে তুলতে আমাদের চেষ্টার কসুর নেই! যতরকম পোশাকি জিনিসপত্রই ব্যবহার করুন না কেন, ত্বকের যত্নের ব্যাপারে নারকেল তেল যতটা কাজের তার ধারেকাছে আর কিচ্ছু আসতে পারবে না! অবাক হচ্ছেন? আসলে নারকেল তেল আপনার চুলের জন্য যতটা, ত্বকের জন্যও ঠিক ততটাই ভালো! দেখে নিন ঠিক কীভাবে মুখেও ব্যবহার করতে পারেন নারকেল তেল!

যাঁদের তেলতেলে ত্বক, তাঁরা সরাসরি মুখে তেল মাখবেন না বলাই বাহুল্য। বরং ফেসপ্যাকে উপাদান হিসেবে রাখুন নারকেল তেল। যাঁদের ত্বক শুষ্ক তাঁরা সরাসরি ক্রিমের মতো মুখে নারকেল তেল লাগাতে পারেন। বাজারচলতি চুলের জন্য তৈরি নারকেল তেল না কিনে এক্সট্রা ভার্জিন নারকেল তেল কিনুন। এই তেল সাধারণ নারকেল তেলের চেয়ে হালকা, পরিশুদ্ধও বেশি। নিয়মিত নারকেল তেলের ব্যবহার ত্বকের ক্ষতিকর ব্যাকটিরিয়া নষ্ট করে ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে। ত্বকে কোনওরকম জ্বালাপোড়া ভাব হলে তা কমাতেও নারকেল তেল যথেষ্ট কার্যকর। শুষ্ক ত্বকের পক্ষে তো নারকেল তেলের মতো ভালো ময়শ্চারাইজ়ার আর নেই!

কীভাবে ফেসপ্যাকে ব্যবহার করবেন নারকেল তেল? হদিশ রইল এখানে:

উজ্জ্বল ত্বকের জন্য নারকেল তেল ও মধুর প্যাক

এই ফেসমাস্কটি ক্লেনজ়ারের মতো কাজ করে। ত্বকে জমে যাওয়া ধুলোময়লা ও মৃত কোষ সরিয়ে এবং রোমছিদ্র পরিষ্কার করে ত্বক উজ্জ্বল রাখতে জুড়ি নেই এই প্যাকটির!

কী লাগবে
সিকি কাপ নারকেল তেল
1 টেবিলচামচ কাঁচা মধু
সিকি কাপ শিয়া বাটার

পদ্ধতি
1. পাত্রে একসঙ্গে নারকেল তেল আর শিয়া বাটার নিয়ে আঁচে বসিয়ে গলিয়ে নিন।
2. আঁচ থেকে নামিয়ে তাতে কাঁচা মধু যোগ করুন
3. ভালো করে মিশিয়ে সারা মুখে সমানভাবে লাগান।
4. অন্তত আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

ব্ল্যাকহেডস কমাতে নারকেল তেল ও বেকিং সোডার প্যাক
এই ফেসমাস্কটি ক্লেনজ়ারের মতো কাজ করে। ত্বকে জমে যাওয়া ধুলোময়লা ও মৃত কোষ সরিয়ে ও রোমছিদ্র পরিষ্কার করে ত্বক উজ্জ্বল রাখতে জুড়ি নেই এই প্যাকটির!

কী লাগবে
1 টেবিলচামচ নারকেল তেল
1 চাচামচ বেকিং সোডা

পদ্ধতি
1. বেকিং সোডা আর তেল একসঙ্গে মিশিয়ে পেস্টের মতো করে নিন
2. ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে হালকা হাতে মিনিট দশেক মাসাজ করুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার করলেই ব্ল্যাকহেডসের সমস্যা বিদায় নেবে।

ব্রণ কমাতে নারকেল তেল ও দারচিনি
নারকেল তেল আর দারচিনি, দুইয়েরই অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা ব্রণ কমাতে সহায়ক।

কী লাগবে
1 চাচামচ নারকেল তেল
1 চাচামচ দারচিনি গুঁড়ো (বাজার থেকে স্টিক কিনে বাড়িতে গুঁড়িয়ে নিতে পারেন)

পদ্ধতি
1. দারচিনি গুঁড়ো আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে পেস্টের মতো করে নিন।
2. ব্রণর উপর লাগিয়ে আধঘণ্টা রেখে দিন।
3. আধঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার করতে হবে।
সতর্কতা: দারচিনি গুঁড়ো ব্যবহার করার আগে ত্বকে প্যাচ টেস্ট করে নেওয়া দরকার। দারচিনির কারণে ত্বকে জ্বালা করতে পারে। আপনার ত্বকের সহনক্ষমতা অনুসারে দারচিনির পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন।
তারুণ্যে ঝলমল ত্বকের জন্য নারকেল তেল আর অ্যাভোকাডো
নারকেল তেল আর অ্যাভোকাডো আপনার ত্বককে ফ্রি রাডিক্যালের হাত থেকে রক্ষা করে, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

কী লাগবে
1 টেবিলচামচ নারকেল তেল
সিকি টেবিলচামচ পাকা অ্যাভোকাডো
আধ চাচামচ জায়ফল গুঁড়ো

পদ্ধতি
1. পাত্রে অ্যাভোকাডো চটকে নিন।
2. তাতে জায়ফল গুঁড়ো আর নারকেল তেল মিশিয়ে পেস্টের মতো করুন।
3. মুখে প্যাকের মতো করে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।
4. ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার কি তিনবার করলেই ফল পাবেন।
সতর্কতা: জায়ফল ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না!

ত্বকে ফরসাভাব আনতে নারকেল তেল আর হলুদ
হলুদ ত্বকের দাগছোপ দূর করে উজ্জ্বলভাব আনতে সাহায্য করে, লেবুর অ্যাস্ট্রিনজেন্ট ত্বক তেলতেলে হতে দেয় না। মধু আর নারকেল তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

কী লাগবে
3 টেবিলচামচ নারকেল তেল
আধ চাচামচ হলুদ গুঁড়ো
আধ চাচামচ লেবুর রস
1 টেবিলচামচ মধু

পদ্ধতি
1. পাত্রে সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে নিন

2. পরিষ্কার মুখে ফেস মাস্কটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’ থেকে তিনবার করতে হবে।

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244

 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...