Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস




চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

গুঁড়ো দুধ কি স্বাস্থ্যকর?

অনেকেই তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধ পান করতে পছন্দ করেন। কারণ তারা ভাবেন তরল দুধের চাইতে গুঁড়ো দুধ বেশী পুষ্টিকর! আসলেই কি তাই?

(প্রিয়কম) দুগ্ধজাত খাদ্য উপাদানের মাঝে গুঁড়ো দুধ তৈরি করা হয় তরল দুধকে বাষ্পীভূত করার মাধ্যমে। যেহেতু তরল দুধের মেয়াদ খুব অল্প, সেহেতু বেশীরভাগ মানুষ তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধকে বেছে নেন ব্যবহার ও পানের জন্য। একইসাথে ব্যবহার ও সংরক্ষণের ক্ষেত্রে দারুণ উপযোগী বলেও অনেকেই গুঁড়ো দুধ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মিষ্টি জাতীয় যেকোন খাদ্য তৈরিতে গুঁড়ো দুধ ব্যবহারের ফলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায় এবং বাড়তি ক্রিমি ভাব যোগ। যার ফলে যে কোন ধরণের মিষ্টি জাতীয় খাদ্য তৈরিতে সকলেই গুঁড়ো দুধ ব্যবহার করে থাকেন।

অনেকেই তরল দুধের পরিবর্তে গুঁড়া দুধ পান করতে পছন্দ করেন। কারণ তারা ভাবেন তরল দুধের চাইতে গুঁড়া দুধ বেশী পুষ্টিকর। যদিও তরল দুধের মতো সকল পুষ্টি উপাদান গুঁড়া দুধেও বিদ্যমান, তবে গুঁড়া দুধের মাঝে কিছু সমস্যাও রয়েছে। গুঁড়া দুধে রয়েছে উচ্চ কোলেস্টেরল এবং চিনি। একই সাথে সঠিকভাবে সংরক্ষণের অভাবে এতে সংক্রমিত হতে পারে ব্যাকটেরিয়া। এছাড়াও জেনে নিন গুঁড়া দুধের ব্যাপারে আরও বিস্তারিত কিছু তথ্য।

গুঁড়ো দুধে থাকে অক্সিডাইজড কোলেস্টেরল

জ্বি এটা সত্যি। গুঁড়ো দুধে থাকে অক্সিডাইজড কোলেস্টেরল। অক্সিডাইজড কোলেস্টেরল হল মোমের মতো পদার্থ যা নালীর দেয়ালে আটকে থাকে। যার ফলে রক্তনালী গুলো ক্ষতিগ্রস্থ হয়। প্রাকৃতিক তরল দুধের মতো উপাদান গুঁড়ো দুধে তৈরি করার জন্য ব্যবহৃত হয় কৃত্রিম উপাদান। যা থেকে তৈরি হতে পারে হৃদযন্ত্রের নানাবিধ রোগ।

পুষ্টিগুণ ও স্বাদ

বিভিন্ন গবেষণা মতে, তরল দুধের স্থান খুব সহজেই দখল করতে পারে গুঁড়ো দুধ। কারণ এতে রয়েছে একই ধরণের ভিটামিন সমূহ ও মিনারেল সমূহ। একইসাথে গুঁড়ো দুধের দ্বারা খুব সহজেই তৈরি করা যায় যেকোন ধরণের পানীয় ও শেক। তবে স্বাদের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। অনেকের কাছে প্রাকৃতিক তরল দুধের সাথে গুঁড়া দুধে স্বাদ অপছন্দনীয়। সহজ কথা এটাই যে গুঁড়ো দুধ কোন দিক দিয়েই তরল দুধের চাইতে বেশি পুষ্টিকর নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক, যেমন অক্সিডাইজড কোলেস্টেরলের উপস্থিতি।

সাশ্রয়ী

গুঁড়ো দুধ ব্যবহারের অন্যতম লোভনীয় দিক হচ্ছে, এটি খুবই সাশ্রয়ী। তরল প্রাকৃতিক দুধ কিংবা প্যাকেটজাত দুধের তুলনায় গুঁড়ো দুধ কেনা যায় অনেক কম দামে। গবেষকদের মতে, এত কম দামে গুঁড়ো দুধ পাওয়া যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, এটি তৈরিতে নিকৃষ্টমানে পণ্য ব্যবহার করা।

ল্যাকটোস ইন্টলারেন্টদের জন্য উপযোগী

যারা দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন না তাদের জন্য রয়েছে ‘লো ল্যাকটোস পাউডারড মিল্ক ফর্মুলা’। গবেষণা মতে, যারা সাধারণ দুধ গ্রহণ করতে পারেন না, তাদের জন্য এই লো ল্যাকটস পাউডার মিল্ক একদম নিরাপদ। এমন ধরণের দুধ তৈরি করা হয় ১৯৯৫ সালে মিলিটারির মানুষদের জন্য।

ভালোভাবে দ্রবীভূত হয় না

যেহেতু অনেক গুঁড়ো দুধ তৈরিতে খুব একটা ভালো ও উন্নত মানের উপাদান ব্যবহৃত হয় না, সেহেতু গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশে যায় না। পানি বা অন্য কিছুর সাথে মেশানোর চেষ্টা করা হলেও দলা পাকিয়ে কিছু অংশ থেকে যায়। এমন দুধ খাওয়ার পর পেটের সমস্যা দেখা দিতে পারে।

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

 

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

 

ডেলিভারি চার্জ ৫০ টাকা

এখনি অর্ডার করতে ইনবক্স করুন।

আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244

 

#বাজার_সহজে

#bazar_shohoze

#চূরখাই_বাজার




 

Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...