Skip to main content

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

https://bazarshohoze.com/
https://bazarshohoze.com/


               

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস  


        

       কাপড় ধোয়ার কলাকৌশল 

প্রথমেই খেয়াল রাখতে হবে কী ধরনের কাপড় পরিষ্কার করবেন। অতিরিক্ত ময়লা কাপড়ের সঙ্গে অন্য কাপড় ভেজাবেন না। এতে অন্য কাপড়ে দাগ লাগার আশঙ্কা থাকে। কাপড়ের ওপর সরাসরি ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। প্রথমে পানি তারপর ডিটারজেন্ট দিন। যদি ব্লিচ ব্যবহার করেন, তবে প্রথমে পানি, তারপর কাপড় এবং সবশেষে ব্লিচিং ডিটারজেন্ট দিন।https://bazarshohoze.com/
বাইরে পরার পোশাক—শার্ট, প্যান্ট, টি-শার্ট, শাড়ি ও অন্য পোশাকগুলো পরিষ্কারে অবশ্যই কম ক্ষারযুক্ত পাউডার ব্যবহার করতে হবে। কারণ কাপড় পরিষ্কারে বেশি ক্ষারযুক্ত পাউডার ব্যবহার করলে কাপড়ের রং ও সুতার ক্ষতি হয়। বাইরে পরার পোশাক শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারেন। বিশেষ করে সিল্ক ও পশমি কাপড়গুলো শ্যাম্পু দিয়ে ধোয়া নিরাপদ। এতে কাপড়ের রং ভালো থাকবে। ভারী কাপড় যেমন—ডেনিমের শার্ট, প্যান্ট ইত্যাদি কাপড় উল্টো করে তারপর ধুয়ে ফেলুন। এতে ভেতরের ময়লা ভালোভাবে পরিষ্কার হবে।

নতুন কাপড় অবশ্যই অন্য কাপড়ের সঙ্গে ধোবেন না, আলাদা ধুয়ে আগে বুঝে নিন রং ওঠে কি না। এ ছাড়া চাদর, বালিশের কাভার এসব কাপড়ের সঙ্গে কখনোই আপনার পরার কাপড় ভেজাবেন না। আর নতুন কাপড় হলে অবশ্যই এর ট্যাগ চেক করে নিন। ট্যাগে কাপড় ধোয়ার নিয়ম উল্লেখ করা থাকে।

উলের কাপড় গরম পানিতে ধোবেন না। খুব বেশিক্ষণ ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখলেও উল নষ্ট হয়ে যায়। তাই সাবান-পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন।

https://bazarshohoze.com/

সুতি কাপড় ধোয়ার আগে পানির মধ্যে কিছুক্ষণ লবণ মিশিয়ে রেখে দিয়ে ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন, কাপড়ের রং নষ্ট হবে না। এ ছাড়া কাপড়ের রং ঠিক রাখতে বেকিংসোডা ব্যবহার করুন। এতে কাপড়ের উজ্জ্বলতা বাড়বে। ওয়াশিং মেশিনে বা এক বালতি পানিতে আধা কাপ বেকিংসোডা দিয়ে দিন। কাপড়ের রং ঠিক থাকবে। সাদা কাপড় সতর্কতার সঙ্গে পরিষ্কার করতে হবে। রঙিন কাপড় থেকে এগুলো আলাদা করে ভেজাতে হবে। সাদা কাপড়ের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে আধা কাপ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ধুয়ে ফেলুন। অনেকে মনে করেন বেশিক্ষণ কাপড় পানিতে ভিজিয়ে রাখলে কাপড় বেশি পরিষ্কার হয়—ধারণাটি সঠিক নয়। এতে কাপড়ের সুতা দুর্বল হয়ে যেতে পারে। তাই শার্ট, প্যান্ট ও অন্যান্য কাপড় ২০-৩০ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলুন। রঙিন কাপড় ধুতে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। অনেক দিন নতুনের মতো রং থাকবে। শুধু সাদা নয়, রঙিন কাপড় ধোয়ার পর নীল-জলে ডুবিয়ে নিলে রং বেশ চকচকে দেখাবে।
https://bazarshohoze.com/

কাপড় ধোয়া তো শেষ হলো, এবার সঠিক উপায়ে কাপড় শুকাতে হবে। কাপড় ধোয়ার পর খুব বেশি মোচড়াবেন না। কড়া রোদে কাপড় শুকালে রং জ্বলে যেতে পারে। বাতাস চলাচল করে—এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন। কাপড় সব সময় উল্টো করে মেলে দেবেন। এতে কাপড়ের রং ভালো থাকবে। শুকিয়ে গেলে কাপড় ইস্ত্রি করে পরুন। এতে দেখতে যেমন ভালো লাগবে, তেমনি কাপড়ের স্থায়িত্বও বাড়বে।

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

প্রতিটি পণ্যের মূল্য দেখে পণ্যের মূল্য মিল রেখে টাকা নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করি না।

ডেলিভারি চার্জ ৫০ টাকা।
এখনি অর্ডার করতে ইনবক্স করুন।
আজই অর্ডার করতে কল করুন +88 01835-462244

https://bazarshohoze.com/







Comments

Popular posts from this blog

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

আসসালামু আলাইকুম,   আপনাদের জন্য নিয়ে এলাম চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস। এখন ঘরে বসে অর্ডার করুন এবং দ্রুত পেয়ে যান আপনার পণ্য। আমরা ২ ঘণ্টা মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। প্রতিটি পণ্যের মূল্য বাজার মূল্যের সাথে মিল রেখে নেওয়া হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য আমরা ডেলিভারি করিনা। আমরা আপনার হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর পেমেন্ট নিয়ে থাকি। ১২নং ইউনিয়ন মধ্যে শুধু মাত্র ৫০ টাকায় হোম ডেলিভারি দিয়ে থাকি।   আমাদের বাজার সহজে সোশ্যাল মিডিয়া একাউন্ট আইডি   Facebook page https://www.facebook.com/bazarshohoze   Facebook group https://www.facebook.com/groups/bazarshohoze   টেলিগ্রাম একাউন্ট লিং:- https://t.me/BazarShohoze   টেলিগ্রাম চ্যালেন লিং:- https://t.me/BazarShohoze12   টেলিগ্রাম গ্রুপ লিং:- https://t.me/Bazar_Shohoze   ইনস্টাগ্রাম একাউন্ট লিং:- https://www.instagram.com/bazarshohoze/   টুইটার একাউন্ট লিং:- https://twitter.com/bazarshohoze   পিনটারেস্ট একাউন্ট লিং:- https://www.pinterest.com/bazarshohoze/_saved/   টাম্বলার একাউন্ট ল...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস সয়াবিনের যত গুণ সয়াবিনকে বলা হয় উদ্ভিজ্জ মাংস। যেকোনও খাবারকে সুস্বাদু করে তুলতে পারে সয়াবিন। এছাড়া পুষ্টিগুণ বিচারেও এটি অনন্য। উদ্ভিজ্জ প্রোটিনের বড় উৎস সয়াবিন। এশিয়ার দেশগুলোতে সয়াবিন ও এর তেলের কদর খুব বেশি। এটি কয়েকভাবেই খাওয়া যায়। সয়া ফ্লাওয়ার, সয়া প্রোটিন, টোফু, সয়া মিল্ক, সয়া সস ও সয়াবিন তেল হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন সয়াবিন। অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সয়াবিন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। জেনে নিন এর পুষ্টিগুণ সম্পর্কে। প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিনের খুব ভালো এক উৎস সয়াবিন। এটি আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, শক্তি দেয় ও স্বাস্থ্য ভালো রাখে। শরীরের কোলেস্টেরল কমিয়ে হৃদপিণ্ড ভালো রাখতেও ভূমিকা রাখে সয়াবিন। ফ্যাট সয়াবিন আপনার শরীরে প্রয়োজনীয় ফ্যাটও যোগাবে। তৈলবীজ হিসেবে পরিচিত সয়াবিন থেকে যে তেল উৎপন্ন হয়, তা আমাদের দেশসহ এশিয়ার কয়েকটি দেশে বেশ সমাদৃত। সয়াবিনে স্বাস্থ্যকর পলি-আনস্যাচুরেটেড ও মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। এতে অল্প পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে। কার্বোহাইড্রেট সয়াবিন কার্বোহাইড্রেটের দা...

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস

চূরখাই অনলাইন বাজার এবং হোম ডেলিভারি সার্ভিস bazarshohoze.com সয়াবিন হলো এক প্রকারের শুঁটি জাতীয় উদ্ভিদ। এটির আদি নিবাস পূর্ব এশিয়াতে। এটি একটি বাৎসরিক উদ্ভিদ। অতিরিক্ত চর্বিবিহীন সয়াবিন দিয়ে তৈরি খাবার প্রাণী দেহের জন্যে প্রয়োজনিয় প্রোটিনের প্রাথমিক উৎস। সয়াবিনের গুণাগুন শুকনো সয়াবিনে রয়েছে ২০%তৈল, ৪০% প্রোটিন, ৩৫% কার্বোহাইড্রেট। সয়াবিনের প্রোটিন মানের দিক থেকে প্রাণীজ প্রোটিনের সাথে তুলনাযোগ্য, যা সয়াবিনকে অন্যান্য উদ্ভিদ থেকে আলাদা করে। প্রাণীজ প্রোটিনের পরিবর্তে বিকল্প প্রোটিন হিসাবে নিয়মিত সয়াবিন গ্রহণ করায় প্লাজমা কোলস্টেরলের পরিমাণ ২৩-২৫% কমে। ­সাবান, গ্লিসারিন, রং, মুদ্রণের কালি প্রভৃতি দ্রব্য বাণিজ্যিক উৎপাদনে সয়াবিন অপরিহার্য উপাদান হিসাবে ব্যবহার হয়। কাঁচা সয়াবিন গাছ গবাদি পশুর খাদ্য হিসাবে এবং জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার হয়। ২৮.৬ গ্রাম প্রোটিনের উৎস মাত্র এক কাপ সয়াবিন যা প্রায় ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট হতে প্রাপ্ত প্রোটিনের সমতুল্য অধিকন্তু এই উদ্ভিজ্জ প্রোটিন আনস্যাচুরেটেড ফ্যাট এবং প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ। https://bazarshohoze.com/ চূরখাই অনলাইন...